বড়লেখায় নিউ পপুলার ডিজিটাল এন্ড কনসালটেশন সহ ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা

মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখায় তিনটি প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা করা হয়েছে।

বড়লেখা পৌরশহরের হাসপাতাল রোডে অবস্থিত নিউ পপুলার ডিজিটাল এন্ড কনসালটেশন সেন্টারকে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে বিভিন্ন পরীক্ষা করাসহ বিভিন্ন অপরাধে ১০ হাজার টাকা,সানী ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার অপরাধে ৭ হাজার টাকা, শাওন এন্ড ব্রাদার্সকে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করার অপরাধে ১ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

১৮ সেপ্টেম্বর বুধার সকাল ১১ টা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন। এসময় স্যানিটারী ইন্সপেক্টর আফছার আলী ও বড়লেখা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, মেয়াদুত্তীর্ণ ঔষধ ও খাদ্যদ্রব্য বিক্রয়সহ নানা অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠান কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অাইনে জরিমানা আরোপ এবং পরে তা আদায় করেন।