ছাতক প্রতিনিধিঃ ছাতকের ভাতগাঁও ইউনিয়নের বরাটুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত ১২ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল কদ্দুছ শাহীন-কে দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নব-গঠিত কমিটির অন্যরা হলেন,পদাধিকার বলে সদস্য সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাদ উল্লাহ্, সহ সভাপতি মোঃ সাজুর মিয়া মেম্বার, দাতা সদস্য আলী আহমদ, বিদ্যাৎসাহী সদস্য পীর মোহাম্মদ আলী মিলন, রুকিয়া বেগম তালুকদার, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম তালুকদার, আনোয়ারা বেগম, নাইমা আক্তার রিমা, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি সদস্য আবু হানিফা, শিক্ষক প্রতিনিধি সদস্য সুলতানা আক্তার।
এদিকে, বরাটুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পুনঃ নির্বাচিত সভাপতি আব্দুল কদ্দুস শাহীন। এক বিবৃতিতে তিনি তার উপর অর্পিত দায়ীত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনার পাশাপাশি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। (বিজ্ঞপ্তি)
Sylhetnewsbd Online News Paper