মস্তফা উদ্দিন: সিলেট দক্ষিণ সুরমা উপজেলার রাখালগঞ্জ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন আলীপুরী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
তিনিকে স্হায়ীরা গুরুতর অবস্থায় সিলেট নর্থ ইস্ট মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মাওঃ শিহাব উদ্দিন বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের আলীপুর এলাকার বাসিন্দা ও বড়লেখা উপজেলার চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক ছিলেন।
জানাযায় শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাওলানা শিহাব উদ্দিন আলীপুরী সিলেটের নিজ বাসাথেকে মাদ্রাসায় যাবার কালে সিলেট-ফেঞ্চুগঞ্জ ঢাকাদক্ষিণ আঞ্চলিক সড়কের ফেরাইচক এলাকার নয়া মসজিদ সংলগ্ন এলাকায় তিনি দুর্ঘটনায় পতিত হন। এতে তাঁর হাত, পা ও শরিরে আঘাত লাগে এবং মোটর সাইকেলটিও ক্ষতিগ্রস্থ হয়েছে।
মাওলানা শিহাব উদ্দিন আলীপুরীকে স্থানীয়রা উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে, তিনি শংকা মুক্ত বলে জানাগেছে।
Sylhetnewsbd Online News Paper