নিজস্ব প্রতিবেদক,বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মতিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে গাংকুল দক্ষিণ গ্রামবাসী।
শনিবার (২১সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় উপজেলার রতুলী বাজার এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় সর্বস্তরের জনগন অংশগ্রহণ করে। এ হত্যাকান্ডের সাথে জড়িত যারা সবাইকে দ্রুত আইনের মাধ্যমে এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবী জানানো হয়।
এসময় বাবার নিষ্টুর নির্মম হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিজানান প্রজন্মলীগের সদস্য ও আব্দুল মতিনের ছেলে রাজু আহমদ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজ উদ্দিন,জেলা যুবলীগ সদস্য সালেহ আহমদ জুয়েল, জেলা ছাত্রলীগ ‘র সহ-সভাপতি সুমন আহমদ, দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফয়জুর রহমান,যুবলীগ সদস্য শাহিদুর রহমান সাইদুল,ইউপি সদস্য সাহেদুল ইসলাম সুমন, আ.লীগ নেতা সেলিম মোহাম্মদ, এম এম মক্তার ও মাষ্টার তোফায়েল আহমদ লায়েক, রাসেল মাহমুদ প্রমূখ।
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজ উদ্দিন বক্তব্যে বলেন, আওয়ামীলীগ এ নেতার হত্যাকান্ডের পিছনে যে বা যারা জড়িত ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রশাসন সব রকম আইনী সহযোগিতা করবে। তিনি আরো বলেন দেশের বাইরে সফরে থেকেও আওয়ামীলীগ এ নেতার রহস্যময় মৃৃত্যুর খোঁজ খবর নিচ্ছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী জনাব মো. শাহাব উদ্দিন এমপি ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহম। হত্যাকান্ডের সাথে জড়িত যারা সবাইকে আইনের মাধ্যমে এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার দক্ষিণ হরিপুর গ্রামের আব্দুর রহিমের মৎস্য চাষাধীন পুকুর থেকে আব্দুল মতিনের লাশ উদ্ধার করে পুলিশ।
আব্দুল মতিন দক্ষিণভাগ ইউনিয়নের গাংকুল গ্রামের মৃতঃ রইছ আলীর ছেলে। তিনি দক্ষিণভাগ ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ‘র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।
Sylhetnewsbd Online News Paper