কমলগঞ্জে দুটি অটোরিক্সার সংঘর্ষে এক শিশুর মৃর্তু্

বিশেষ প্রতিনিধি, কমলগঞ্জন: মৌলভী বাজারের কমলগঞ্জনে দুটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ইমরান মিয়া (১০) নামে এক শিশু মারা গেছে। এ দূর্রঘটনায় আহত হয়েছেন আর ৫জন। গুরুতর আহত একজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানানন্তর করা হয়েছে।

নিহত শিশুটি কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে।

রোববার ২২ সেপ্টেম্বর বিকেল বিকাল ৪টার দিগে কমলগঞ্জ উপজেলার ব্রাহ্মণবাজার সড়কের কামুদপুর বাঁক এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাযায়, রোববার বিকেলে কমলগঞ্জ উপজেলার ব্রাহ্মণবাজার সড়কের কামুদপুর বাঁক এলাকায় দ্রুত গামী দু’টি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি গাড়ী দুমড়ে মুছড়ে যায়। এসময় গুরুতর অবস্থায় শিশু ইমরানকে স্হায়ীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মূত্য ঘোষনা করেন। এ ঘটনায় গুরুতর আহত উপজেলার সরইবাড়ি গ্রামের সাফি মিয়া (১৮)-কে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মানস কান্তি সিংহ জানান, দুটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় শিশু ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত সাফি মিয়াকে মৌলভী বাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ইমরান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়াহয়েছে।একজনের অবস্তায় গুরুতর হওয়ায় মৌলভী বাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এব্যাপারে এখন ও কোন মামলা হয়নি। তবে আইনি ব্যবস্হা গ্রহন করা হবে।