বিয়ানীবাজারে নবাগত ইউএনও যোগদান করলেন মৌসুমী মাহবুব

বিয়ানীবাজার প্রতিনিধিঃ সিলেটের বিয়ানীবাজারে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মৌসুমী মাহবুব তাঁর কর্মস্থলে যোগদান করেছেন।
রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদায়ী ইউএনও কাজী আরিফুর রহমানের নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
মৌসুমী মাহবুব এর আগে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, মৌসুমী মাহবুব বিয়ানীবাজার উপজেলার প্রথম মহিলা ইউএনও হিসেবে যোগদান করেছেন।