রুপালী ব্যাংক লিমিটেড চারখাই শাখার উদ্বোধন

বিয়ানীবাজার প্রতিনিধিঃ সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে রুপালী ব্যাংক শাখার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। রবিবার(২২ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার সময় এ সভা অনুষ্টিত হয়। ব্যংকের শাখা ব্যবস্হাপক ফখরুল ইসলাম ও সিনিয়র অফিসার জাকারিয়া আহমদের যৌথ সঞালনায় উদ্বোধনী আলোচনা সভার সভাপতিত্ব করেন রুপালী ব্যাংক সিলেট জোনাল অফিসের উপমহাব্যবস্হাপক মোহাম্মদ নুমান মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগের রুপালী ব্যাংক শাখার মহাব্যবস্থাপক মোঃ জাহংগীর আকন্দ,বিশেষ আতিথি হিসাবে উপস্হিত ছিলেন, রুপালী ব্যাংক সিলেট বিভাগের উপমহাব্যবস্হাপক মোঃ জয়া চৌধুরী ও মৌলভীবাজারের উপমহাব্যবস্হাপক ও জোনাল ম্যানেজার ফয়জুল হক।
প্রধান অতিথির বক্তব্যে জাহাংগীর বলেন, বর্তমান সরকার সকল শ্রণীর মানুষের কাছে ব্যংকিং সেবা পৌছে দিবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্চে। গ্রামীন অর্থনীতিতে ব্যাংকের প্রয়োজনীয়তা অনেক। মানুষ তাদের কষ্টার্জিত অর্থ নিরাপদ স্হানে রাখতে চায়। রুপালী ব্যাংক রাষ্টয়ত্ব ও প্রতিষ্টিত একটি ব্যাংক। তাই গ্রাহকদের অর্থ লেনদেনের জন্য এটি নিরাপদ টিকানা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া আন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, চারখাই ইউপি চেয়ারম্যান মাহমদ আলী, ব্যবসায়ি মফিকুর রহমান, লায়েক আহমদ, জামালআহমদ, হাবিবুর রহমান শিক্ষক আব্দুস সালাম শিব্বির আহমদ প্রমুখ।
সভার শুরুতে কোরআন তিলাওয়াত পাঠ করেন মাওলানা কুতুব উদ্দিন।