বিয়ানীবাজার প্রতিনিধিঃ সিলেটের বিয়ানীবাজার উপজেলাধীন মোল্লাপুর ইউনিয়নের পাতন ঈদলোবাড়ী নিবাসী(বর্তমান নিবাস জলঢুপ শিবগঞ্জ কমলাবাড়ী) বিয়ানীবাজার আল আমিন সুপার মার্কেটের রাব্বানী বস্ত্র বিতানের মালিক মোঃ মনির আলী আজ সকাল ৯;২০ মিনিটের সময় সিলেট আল হারামাইন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)
মরহুমের জানাজার নামাজ বাদ এশা ৮-১৫ মিনিটের সময় জলঢুপ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হইবে। এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি।
মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ মেয়ে ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় বৃষ্টির সময় বিয়ানীবাজার বারইগ্রাম সড়কের জলডুপ পেট্রো বাংলার রাস্তার বাঁকে নির্জন এলাকায় বিপরীত গামি অজ্ঞাতনামা একটি গাড়ীর সাথে সংঘর্ষে তিনি গুরুত্ব আহত হয়ে রাস্তায় পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকেন। অজ্ঞাতনামা ঘাতক গাড়িটি উনাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর একটি সিএনজি ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় উনাকে নজরে পড়লে সিএনজির ড্রাইভার ও যাত্রীরা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সোয় নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে আরো উন্নত চিকিৎসার জন্য সিলেট প্রেরন করেন। দীর্ঘ ১২ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এদিকে, মরহুম মোঃ মনির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিয়ানীবাজর উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Sylhetnewsbd Online News Paper