মস্তফা উদ্দিনঃ মৌলভী বাজারের বড়লেখা “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির” আওতায় উপকারভোগী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত হয়।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায়
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে হেলথ ক্যাম্প এ কর্মসূচি উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামিম আল ইমরানের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজ উদ্দিন।
বিশেষ বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনাত, মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার, মহিলা কাউন্সিলার রুজিনা বেগম।
“কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির” আওতায় উপকারভোগী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠানে বড়লেখা পৌরসভার ৩৫০ জন মহিলাকে মাদার সহায়তা দেওয়া হয়।

Sylhetnewsbd Online News Paper