বড়লেখায় দু জুয়াড়ী আটক, ১৫ দিনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখার তালিমপুর ইউনিয়নের উত্তর বড়ময়দান গ্রাম এলাকায় প্রকাশ্য জুয়া খেলায় দুই জুয়াড়িকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এ দন্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান, এসময় বড়লেখা থানা পুলিশ সহায়তায় করে।

দন্ডপ্রাপ্তরা হলেন-নূর উদ্দিন (৬০) দক্ষিণ বড়ময়দান গ্রামের-মৃত চুনু মিয়া ছেলে। দিপু দাস (৩৫)ধর্মদেহী গ্রামের-দীজেন্দ্র দাসের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, উপজেলার তালিমপুর ইউনিয়নের উত্তর বড়ময়দান এলাকার বাসিন্দা লব দাসের বাড়িতে প্রতিদিনই জুয়ার আসর বসে। বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা এসে এখানে জুয়া খেলে। প্রতিদিনের মতো সোমবারও সেখানে জুয়া খেলা চলছিলো। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বড়লেখা থানার অফির্সার ইনচার্য ইয়াছিনুল হক আইনগত ব্যাবস্থার নির্দেশ দিলে এস আই সুব্রত কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ বাড়িটি চারদিক ঘিরে রাখেন।পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা টিনের বেড়া ভেঙ্গে কয়েক জন জুয়াড়ী পালিয়ে যায়। এসময় নূর উদ্দিন ও দিপু দাস কে গ্রেফতার করা হয়।ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস এবং নগদ ৫’শ ৬০ টাকাসহ আটক করা হয়।

তাৎক্ষণিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামিম আল ইমরান এক মোবাইল কোর্ট পরিচালনা করেন ওই বাড়িতে।পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।