নিজস্ব প্রতিবেদক,বড়লেখা: রাজধানীর ঢাকা থেকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার জফরপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র এলাইছ আহম্মেদ (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হয়েছেন।
২৩ সেপ্টেম্বর (সোমবার) সকালে শেরে বাংলা নগরস্থ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে তিনি চিকিৎসাধীন দিন থাকা অবস্তায় নিখোঁজ হন।
এ ব্যাপারে এলাইছ আহম্মেদের ভাই মো. ইসলাম উদ্দিন সোমবার রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৪৭২) করেন।
জিডি সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টা ১০ মিনিটের সময় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মানসিক ভারসাম্যহীন এলাইছ আহম্মেদ কাউকে কিছু না বলে হাসপাতাল থেকে বেরিয়ে যান। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে শেরে বাংলা নগর থানায় জিডি করা হয়।
কোনো সুহৃদয় ব্যক্তি এলাইছ আহম্মেদের সন্ধান পেলে ০১৭২২ ০২৩২৬০ এই নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper