বড়লেখায় জাতীয় ভোক্তা অধিকারেরর অভিযান, ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট নিউজ বিডি ডেস্ক: মৌলভী বাজারের বড়লেখা উপজেলায় বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২৩ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত উপজেলার দাসের বাজার, এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ৩টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন বড়লেখা থানার পুলিশ ফোর্স ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সূত্রে জানাযায় অভিযানকালে দাসের বাজারে অবস্থিত সালা উদ্দিন চটলের ফলের দোকানে ওজনে কমদেয়ায় ১ হাজার ৫শ টাকা, কবির হোসেনের ফলের দোকানকে ৫শ টাকা ও দি ওয়াহিদ ফার্মেসীতে ফ্রিজ না থাকায় ১ হাজার ৫শ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।