মস্তফা উদ্দিন: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপিট এমসি কলেজে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার ২০১৯-২০ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সংগঠনের সিলেট মহানগর শাখার সভাপতি জাহেদূর রহমান।
এ কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আফরোজ্জামান এবং সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল লতিফের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মহানগরীর সাবেক সহ-সভাপতি ও কলেজ শাখার সাবেক সভাপতি শেখ শফি উদ্দিন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কলেজ সভাপতি আহমদ শরিফ,সাবেক কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি সম্পাদক ও সাবেক কলেজ সভাপতি মাহবুবুল হাসান জুয়েল,সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা সভাপতি আশিকুর রহমান ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় তালামীয নেতা রেদওয়ান রাশেদ।
কাউন্সিলে সর্ব সম্মতিক্রমে শোয়েব আহমদকে সভাপতি ও মোঃ কামরুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন,সহ-সভাপতি ইবাদুর রহমান তানিম,সাইফুল্লাহ আলাল,জসিম উদ্দিন,তারেকুর রহমান। সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন,মাহফুজুর রহমান নোমান,ফেরদৌস খান,শায়খুল ইসলাম,সামীর উদ্দিন। সাংগঠনিক সম্পাদক কাওসার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ হাসান শাহীন,রুহেল আহমদ,সাইফুর রহমান। প্রচার সম্পাদক আব্দুল হক,সহ-প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ,শাহীনুর রহমান। অর্থ সম্পাদক আব্দুল আউয়াল,অফিস সম্পাদক আব্দুল্লাহ ওমর,সহ-অফিস সম্পাদক বদরুল ইসলাম,সেলিম আহমদ,প্রশিক্ষণ সম্পাদক আলবাব হোসাইন, সহ প্রশিক্ষণ সম্পাদক সাকিব আহমদ শিহাব,শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুল করিম মুবিন,সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসাদুর রহমান,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরহাদুল ইসলাম চৌধুরী,সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাজেদ আহমদ সদস্য- ওয়ালিউল্লাহ নোমান,শাওন তালুকদার, আব্দুল হামিদ খান,সাইফুর রহমান,ইসলাম উদ্দিন,হাবিবুর রহমান, বাবর আহমদ,নাহিদ আহমদ।
Sylhetnewsbd Online News Paper