তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় বালু পাথর পরিবহনকারী ইঞ্জিন চালিত (ট্রলার) নৌকা থেকে চাঁদা চাঁদাবাজির সময় সুনামগঞ্জের তাহিরপুরে যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন ও তার অপর এক সহযোগীকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে।
আটককৃত ব্যাক্তি তাহিরপুর উপজেলার বালি জুড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের আব্দুল করিমের ছেলে জিয়া উদ্দিন (৪০) আটককৃত অপর সহযোগী উপজেলার একই ইউনিয়নের আনোয়াপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে আবুবক্কর(৩৫)।
বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) সন্ধায় তাদেরকে তাহিরপুরের রক্তিনদী হতে চাঁদাবাজির সময় আটক করা হয়।, সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারি এসআই আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ডিবির ইন্সপেক্টর (ওসি) মো. আতিকুর রহমানের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম বৃহস্পতিবার দিনভর নজরধারীরপর তাহিরপুরের বালিজুড়ী ইউনিয়নের পাথারি গ্রাম সংলগ্ন রক্তি নদীতে বালু পাথরবাহি নৌকা আটকিয়ে চাঁদা আদায়কালে জিয়া উদ্দিন ও তার সহযোগী আবু বক্করকে আটক করেন।
এ সময় যুবলীগ সভাপতি জিয়া উদ্দিনের চাঁদা আদায়ের আরো কয়েক সহযোগি কৌশলে পালিয়ে যায়।,
তাহিরপুরের সীমান্ত নদীপথ জাদুকাঁটা ও ফাজিলপুর বালু পাথর মহাল কেন্দ্রীক সারাদেশে বালু পাথর ও বিভিন্ন মালামাল পরিবহনকারী বলগেট,ও ইঞ্জিন চালিত ছোট-বড় নৌকা থেকে জিয়া উদ্দিন, বালিজুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যোন দক্ষিণকুল গ্রামের বাবুল মিয়ার নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ তৈরী করে বিভিন্ন নামে-বেনামে গত কয়েকবছর ধরে প্রতিনিয়ত লাখলাখ টাকা চাঁদাবাজিতে সিদ্ধহস্ত হয়ে উঠে।
এদের চাঁদাবাজি অতিষ্ট হয়ে নৌ পরিবহন মালিক শ্রমিক ও ব্যবসায়িরা বছরের পর বছর ধরে প্রশাসনের নিকট নানা অভিযোগ করে আসছিলেন।
Sylhetnewsbd Online News Paper