নিজস্ব প্রতিবেদক: বড়লেখায় পুলিশ অবৈধ ভাবে দেশীয় চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়ে ৩৭৫ লিটার চোলাই মদ ও তৈরির উপকরণ, জাওয়া,আখের গুড়, মদ বিক্রির সরঞ্জাম জব্দ ও মদ তৈরির সঙ্গে জড়িত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে।জব্দ করা মদের আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বড়লেখা থানার অফির্সার ইনচার্য (ওসি) মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাটাজঙ্গল চা-বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় তারা রবি সাওয়ের বসতঘরে অবৈধ মদ তৈরির কারখানার সন্ধান পান।
এসময় কাটাজঙ্গল এলাকার মৃত কালিচরণ সাওয়ের ছেলে রবি সাও (৪৫) ও তার স্ত্রী নির্মলা সাও কে অবৈধ মদ তৈরির কারখানা স্হাপনে গ্রেফতার করে পুলিশ।বাগানের চা-শ্রমিক ছাড়াও বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে তারা এই মদ বিক্রি করত।
এব্যাপারে বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক বলেন, রবি সাও ও নির্মলা সাও স্বামী ন্ত্রী মিলে দীর্ঘদিন ধরে তাদের বসতঘরে অবৈধ ভাবে মদ তৈরি করে আসছিলেন। শনিবার রাতে অভিযান চালিয়ে ৩৭৫ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ ভাবে মদ তৈরী ও বিক্রয় করায় মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।এ ছাড়া রবির বিরুদ্ধে থানায় আরো মাদক মামলা রয়েছে। সে জেলও খেটেছে। জেল থেকে বেরিয়ে আবারও মদ তৈরিতে জড়িয়ে পড়েছে।
Sylhetnewsbd Online News Paper