মস্তফা উদ্দিন: “কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা”মেয়ে সন্তানরা বোজা নয়, এরা দেশের সম্পদ। কারণ মেয়েরা এখন সমাজে নানা ভাবে প্রতিষ্ঠিত।বাংলাদেশে এখন নারী উন্নয়নে এগিয়ে যাচ্ছে। এদেশ নারীদের জন্য একটি ক্ষেত্র তৈরি করেছে। মেয়েরা একটি পরিবারের ও সমাজের অর্থ নৈতিক অগ্রযাত্রা কে এগিয়ে নিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ আজ বাংলাদেশকে অনুসরণ করছে। যে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে। বড়লেখায় “জাতীয় কন্যা শিশু দিবস” ২০১৯ উদযাপন উপলক্ষে অায়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্ত্যবে উপজেলা পরিষসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজ উদ্দিন উপরোক্ত কথা গুলো বলেন।
৩০ সেপ্টেম্বর সোমবার কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এই স্লোগানে বড়লেখা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষায়ক অধিদপ্তরের আয়োজনে,মৌলভী বাজারের বড়লেখায় “জাতীয় কন্যা শিশু দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে অায়োজিত অনুষ্টানে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান র’ সভাপত্বিতে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি
ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান প্রমুখ।
সভা শেষে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ২০জন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়। এগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ হয়েছে। এছাড়া তিন মাসের প্রশিক্ষণ শেষ হওয়ায় তাঁদেরকে সনদপত্রও দেওয়া হয়।
Sylhetnewsbd Online News Paper