সিলেট নিউজ বিডি ডেস্কঃ মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্র এর ২৮ বছর পূর্তি উৎসব উপলক্ষে মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে সহযোগিতায় সেচ্ছায় রক্ত দান কর্মসূচী পালন করা হয়। ২৮ সেপ্টেম্বর শনিবার সিলেট মিরাবাজারে শ্রী শ্রী বলরাম জিওর আঁকরায় এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্টানে শ্রী বিনয় ভূষন তালুকদারের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইউনূছুর রহমান, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার(ট্রাফিক) ফয়সল মাহমুদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সিলেট মহালয়া শাখার সভাপতি শ্রী সুব্রত দে, মুজিব জাহান রেড ক্রিসেন্ট সিলেট এর ইনচার্জ ডাঃ আবু সালেহ খাঁন সহ প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper