তাহিরপুর সীমান্তে ভারতীয় নাসির বিড়ির চালান আটক

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার সীমান্তের উত্তর বড়দল ইউনিয়নের বারেক টিলা নাকম স্তান থেকে ভারতীয় নাসির বিড়ি চালান আটক করেছে বিজিবি।

আজ (০৪ অক্টোবর) রাত ৩:৩০ঘটিকার সময় চানপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সীমান্ত মেইন পিলার ১২০২/৬- এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং উত্তর বড়দল ইউনিয়নের বারিকটিলা নামক স্থান থেকে ২,৫২,০০০পিস (১০,০৮০ প্যাকেট) ভারতীয় নাসির বিড়ি আটক করে, বিজিবি যার মূল্য ৪,২৮,৪০০/- টাকা।

এছাড়াও গতকাল রাত চাঁনপুর বিওপির টহল দল উপজেলা সীমান্তর মেইন পিলার ১২০১/৩- এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বারিকটিলা নামক স্থান থেকে ০৬ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৯,০০০/- টাকা।

এর সত্যতা নিশ্চিত করেন সুনামগন্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম গণমাধ্যম কে জানান আটককৃত ভারতীয় নাসির বিড়ি চালান, সুনামগন্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।