শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে গৃহ নির্মান ও সীমান্ত প্রাচীর নির্মাণ উদ্বোধন

আমান উদদীনঃ যুক্তরাজ্যস্থ শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিয়ানীবাজারে ৪ দরিদ্র পরিবারের জন্য পৃথক পৃথক ৪ গৃহনির্মাণের জমি আনুষ্ঠানিকভাবে সরজমিনে পরিদর্শন করে শ্রীধরা গ্রামের সৌন্দর্যবর্ধনের জন্য স্হানিয় ত্রিমুখী বাজারে একটি সীমান্ত প্রাচীর তোরন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করেন।
ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পূর্বে ট্রাস্টি বৃন্দ ও গ্রামের সর্বস্তরের জনগণকে নিয়ে স্থানীয় কমিউনিটি সেন্টারে শনিবার সকাল ১০ ঘটিকার সময় আব্দুস সালামের সভাপতিত্বে এবং ট্রাস্টি আমান উদ্দিনের পরিচালনায় ট্রাস্টিজ আব্দুল হান্নান ও পারভেজ উদ্দিনের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রকল্প বাস্তবায়নের আর্থিক সহায়তা দানকারী ট্রাস্টিজদের নাম, গ্রহীতা ও অনুদানের বাজেট প্রকাশ করেন ট্রাস্টিজ বৃন্দ এবং অনতিবিলম্বে সবকটি প্রকল্প বাস্তবায়ন করা হবে তারা আশবাদ ব্যক্ত করেন। এবং আগামীতে আরো বড় ধরনের পরিকল্পনা রয়েছে বলে মত প্রকাশ করেন ট্রাস্টের ট্রাস্টি বৃন্দ।

উক্ত মহত্ত্ব অনুষ্ঠানে উপস্থিত গ্রামবাসীরা ট্রাস্টি বৃন্দের মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে ট্রাস্টের বহুমুখী প্রকল্প বিষয়ে উল্লেখ করে প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে ২০০৯ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে শ্রীধরা গ্রামের সমাজসেবা,মানবসেবা,শিক্ষা,চিকিৎসা,অন্ন,বস্ত্র,বাসস্থান ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ট্রাস্টের ঐতিহাসিক অবদান রয়েছে বলে গ্রামের পক্ষে বক্তব্য রাখেন শ্রীধরা গ্রামের বিশিষ্ট মুরব্বি হাবিবুর রহমান, শ্রীধরা মংগল সমিতির সাবেক সভাপতি আহমদ মহসিন বাবর, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর এমাদ আহমদ, জয়নুল আবেদীন,শমশের আলম, নোমান আহমদ,জাহিদ আহমদ রাজু, জসিম উদ্দিন জুয়েল।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রীধরা নবাং জনকল্যাণ সমিতি ইউএসএ সাধারণ সম্পাদক আং সবুর এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে গ্রামবাসীকে আশ্বস্ত করেন এবং জনকল্যাণ সংস্থা ইউএস এর পক্ষ থেকে আগামীতে আরো বড় ধরনের প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা জানিয়েছেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়না মিয়া, খসরুজ্জামান,ইলিয়াস আলী, বীর মুক্তিযোদ্ধা শহীদ আলী, সুমন আহমেদ, হাজী আব্দুল মালিক, মঈন উদ্দিন, মিযহিন উদ্দিন সহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
পরিশেষে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।

উল্লেখ্য, শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্টের ৪টি গৃহ নির্মাণ প্রকল্পের আনুমানিক বাজেট ষোল লক্ষ টাকা, তোরন নির্মানের বাজেট দুই লক্ষ টাকা। শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্টের তত্বাবধানে বাস্তবায়ন করা হবে এসব প্রকল্প।