বিয়ানীবাজার উপজেলা আ’লীগের সম্মেলন নিয়ে উৎসবের আমেজ

সাইদুর ইসলাম,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বহু প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ এর সম্মেলন নিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশী ৮ জন প্রার্থী কাউন্সিলরদের কাছে ভোট প্রার্থনা করছেন। এছাড়া নতুন কমিটিতে ঢুকতে একঝাঁক সাবেক ছাত্রনেতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
গতকাল সোমবার বিকেলে আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন এবং লাউতা ইউনিয়ন ব্যতিত প্রত্যেক ইউনিটে ৩১ জনের কাউন্সিলর তালিকা অনুমোদন করা হয়েছে।

সূত্রমতে, আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী একটি স্বচ্ছ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে বেশ আগ্রহী হয়ে উঠেছেন। সম্ভাব্য প্রার্থীরাও ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হতে কাউন্সিলরদের বাসা-বাড়িতে যাতায়াত অব্যাহত রেখেছেন। এ অবস্থায় গত কয়েকদিন পূর্বে সাবেক ছাত্রলীগ নেতারা পৌরশহরের একটি পার্টি সেন্টারে জমায়েত হয়েছিলেন। এ সভায় ফলপ্রসূ কোন সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

একাধিক সূত্র মতে, কাউন্সিল উপলক্ষে দলের নিবেদিত ত্যাগী নেতাকর্মী ও কাউন্সিলররা এবার সোচ্চার, তাঁরা বিয়ানীবাজারের সাংগঠনিক অবস্থা বিবেচনা করে দলের নিবেদিতপ্রাণ ব্যক্তিদের দায়িত্বে নিয়ে আসার প্রাণপণ চেষ্টা চালানোর খবর পাওয়া গেছে।
এদিকে, গতকাল সোমবার বিকেলে পৌর অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান খানের পরিচালনায় আব্দুল হাসিব মনিয়ার সভাপতিত্বে সভায় কমিটির ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় আলোচনার মাধ্যমে লাউতা ইউনিয়ন আওয়ামী লীগ ব্যতিত উপজেলার সবক’টি ইউনিয়ন ও পৌর ইউনিটের কাউন্সিলর তালিকা অনুমোদন করা হয়েছে। তবে, কয়েকটি ইউনিয়নে পুরনো নাম রদবদল করায় তা একদিনের মধ্যে সংশোধন করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে লাউতা ইউনিয়নের কাউন্সিলর তালিকা পুনঃগঠন ও অনুমোদন করার দায়িত্ব দেয়া হয়েছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব
উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া জানান, সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাজি আব্দুল আহাদ কলা মিয়াকে আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোশতাক আহমদকে সদস্য সচিব করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে।
সূত্র মতে, আসন্ন সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে ৮ জন প্রার্থী মাঠে রয়েছেন। এর মধ্যে সভাপতি পদে হাজি আব্দুল হাছিব মনিয়া, আতাউর রহমান খান, নজমুল হোসেন ও ইউপি চেয়ারম্যান মাহমদ আলী। কাউন্সিলরদের ভোট পেতে তাঁরা নানামুখি তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এছাড়া, সাধারণ সম্পাদক পদে বিজয়ী হতে দৌড়ঝাঁপ দিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব হারুনুর রশীদ দিপু, মোহাম্মদ জাকির হোসেন, দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন প্রমুখ।

কাউন্সিলরদের সাথে কথা বলে জানা গেছে, বিগত সময়ে আওয়ামী লীগের সুসময়, দুঃসময়, রাজপথে, সভা-সমাবেশে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদেরকেই তাঁরা সভাপতি ও সাধারণ সম্পাদক