আহাম্মদ কবিরঃ সুনামগঞ্জের মধ্যনগরে একটি স’মিলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ১৫ লাখ টাকার ভারতীয় অবৈধ কাট জব্দ ও স’মিলটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাত আটটার দিকে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান ভ্রাম্যমাণ গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানাধীন সুমেশ্বরী নদীর তীরবর্তী কালিহাটি নামক স্থানে আব্দুল ওহাবের মালিকানাধীন ওই স’মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে,প্রায় ১৫লক্ষাধিক টাকার ভারতীয় কাঁঁচউল্লাহ জাতীয় ৩শত ফিস ফালি জব্দ করেন।
জব্দ কৃত ফালি/কাট মধ্যনগর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা মধ্যনগর থানাধীন আব্দুল ওয়াহাব এর যার লাইসেন্স নং ১০৮৪ ওই স’মিলে দীর্ঘদিন ধরে অবৈধ পথে আনা লাখ লাখ টাকার ভারতীয় কাঁচাউল্লাসহ বিভিন্ন জাতীয় কাট এনে তা আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আটটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৩‘শ পিস কাঁচাউল্লা জাতীয় ভারতীয় গাছের ফালি জব্দ করা হয়। এ সময় আব্দুল ওহাবের মালিকানাধীন ওই স’মিলটি সিলগলা করেন ভ্রাম্যমাণ আদালত।
Sylhetnewsbd Online News Paper