বর্তমান বিয়ানীবাজার আ.লীগ ঐক্যবদ্ধ এবং সুসংগঠিতঃ নুরুল ইসলাম নাহিদ

আমান উদদীন: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন,আওয়ামী লীগ জনগণের দল। শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ সুসংগঠিত হয়েছে।অতীতের যেকোন সময়ের তুলনায় বর্তমান বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত। এই ঐক্যের ফল ভোগ করছে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ।যুগের সাথে তাল মিলিয়ে আওয়ামী লীগকে গড়ে তুলতে হবে। দলকে শক্তিশালী করতে হলে সৎ ও দক্ষ নেতৃত্বের প্রয়োজন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আয়োজিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেছেন। এর আগে সকাল ১১টায় বিয়ানীবাজার ডাকবাংলো প্রাঙ্গনে জাতীয় পতাকা দলীয় পতাকা উত্তোলন করে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান এ সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশ অনেক দূর এগিয়ে গেছে। আজ খাদ্যে স্বয়ং সম্পন্ন আমাদের দেশ। দেশের শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ সকল ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার বার বার ক্ষমতা গ্রহণ করে মানুষের কল্যাণে কাজ করছে বলে আওয়ামী লীগ আজ এদেশের সকল শ্রেণীর মানুষের দল হিসেবে নিজেদের পরিচিত তুলে ধরতে সক্ষম হয়েছে।

এসময় নুরুল ইসলাম নাহিদ দলকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাছিব মনিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আতাউর রহমানের সঞ্চালনায় কাউন্সিল পূর্ববর্তী কর্মীসভা অনুষ্ঠিত হয় সভা চলাকালীন সময়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বেশকটি মিছিল সহকারে নেতাকর্মীরা সম্মেলন স্থলে যোগদান করেন।

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।তিনি বলেন, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাংসদ এবং এ জনপদের কৃতিসন্তান নুরুল ইসলাম নাহিদের মতো লোক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার থাকায় এখানকার আওয়ামী লীগ ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত। তিনি বলেন, বিয়ানীবাজারে বরাবরই আওয়ামী লীগ একটি শক্তিশালী অবস্থানে ছিল। যোগ্য নেতৃত্বের মাধ্যমেই আগামীতেও বিয়ানীবাজারে আওয়ামী লীগ শক্তিশালী অবস্থানে থাকবে এটা আমি প্রত্যাশা করি।

এছাড়া সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, দপ্তর সম্পাদক ছায়ফুল আলম রুহেল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন আউয়াল, উপ-প্রচার সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সদস্য শহিদুর রহমান শাহিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি আজহার উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদুছ সামাদ চৌধুরী এমপি, মাশুক উদ্দিন আহমদ, শাহ ফরিদ আহমদ, যুগ্ম সম্পাদক সুজাহুত আলম রজিত, এডভোকেট রঞ্জিত সরকার, আফসাররুল আহমদ, সদস্য নুরুল আমিন, সাবেক সদস্যা আজিবুন নেছা হক, কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হোসেন, সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, আওয়ামী লীগ নেতা শাহ আহমদ সেলিম প্রমুখ।