নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায় তালহা বিন ওবায়েদুল্লাহ(১৪) নামের এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়েছে।
সে উপজেলার সুজানগর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামীয়া দারুল উলুম আজিমগঞ্জ (টাইটেল) মাদ্রসার সপ্তম শ্রেণীর ছাত্র।
সে ১৬ নভেম্বর শনিবার সকাল নয় ঘটিকার সময় তাঁর নানাবাড়ি কাঠালতলী থেকে জামেয়া ইসলামীয়া দারুল উলুম আজিমগঞ্জ (টাইটেল) মাদ্রাসায় যাওযার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু সে মাদ্রাসায় না পৌঁছায় তার পরিবারের সন্দেহ হলে আত্মীয় সজনের বাড়ি ও ভিবিন্ন জায়গায় খোজাখুজি করে তাকে পাওয়া যায়নি।
বাড়ি থেকে মাদ্রাসায় জাবার কালে তার পরনে ছিল আকাশি কালার কান্দুরা-সাদা পাজামা ও মাথায় টুপি।
হারিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্র তালহা বিন ওবায়েদুল্লাহ’র গ্রামের বাড়ি বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ (দক্ষিণ) ইউপির পূর্ব দক্ষিণ ভাগ গ্রামে। তার পিতার নাম মোহাম্মদ ওবায়েদুল্লাহ। বর্তমান ঠিকানা চান্দাই তালুকদার পাড়া সিলেট।
হারিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্রের সন্ধান পেলে তার পিতা মোহাম্মদ ওবায়েদুল্লাহ’র মোবাইল নাম্বারে ০১৭০৫৮০০৮৪৪ যোগাযোগ করতে বলা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper