সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এর উপর মিথ্যা অভিযোগ করে অপপ্রচার

সিলেট নিউজ বিডি ডেস্কঃ খুচরা চাঁদাবাজ গ্রেফতার হলেও গডফাদার ধরাছোঁয়ার বাইরে, শীর্ষক সংবাদ প্রকাশের জেরে স্থানীয় একাধিক ব্যবসায়ীর সাথে সাংবাদিক আহম্মদ কবির কে যুক্ত করে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে,বিভিন্ন অনলাইন পোর্টালে অপপ্রচার চালিয়ে যাচ্ছে সংঘ্যবদ্ধ চাঁদাবাজ চক্র।
তাহিরপুর উপজেলা কর্মরত সাংবাদিকগন এক প্রেস বিজপ্তিতে জানান, গত ১৭,অক্টোবর সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার পাটলাই নদীপথে কয়লা চুনাপাথর পরিবহণকারী নৌকা হতে চাঁদাবাজি করার সময় চাঁদাবাজির নৌকাসহ নদীপথের দুর্ধর্ষ চাঁদাবাজ মতিউর রহমান ওরফে মতির সহযোগী মানিক নামের এক চাঁদাবাজ কে আটক করে পুলিশ। আটকের পর খুচরা চাঁদাবাজ গ্রেফতার হলেও গডফাদার ধরাছোঁয়ার বাইরে এই শিরোনামে দৈনিক আলোকিত সকাল এবং নৌযানে চাঁদা আদায়কালে চাঁদাবাজ গ্রেফতার, অধরায় নেপথ্যের কারিগর জাতীয় শ্রমিকলীগ নেতা সহ এ সংক্রান্ত নিউজ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। নিউজটি প্রকাশ হওয়ায় ৭ দিন পরে ২৪,অক্টোবর২০১৯ ইং-স্থানীয় একাধিক ব্যবসায়ীর সাথে সাংবাদিক আহাম্মদ কবিরের নাম উল্লেখ করে ৫জনের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর মিথ্যা অভিযোগ করে, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার নদীপথের চিহ্নিত দুর্ধর্ষ চাঁদাবাজ মতিউর রহমান ওরফে মতি কয়েকটি অনলাইন পোর্টালে একটি সংবাদ প্রকাশ করায়।
শুধু তাই নয় সাংবাদিক আহম্মদ কবির এর বিরুদ্ধে প্রচারিত বিষয়টি বিব্রতকর ও মানহানিমূলক। এছাড়া দুর্ধর্ষ চাঁদাবাজ মতিউর রহমান ওরফে মতির ঘনিষ্ঠ আত্নীয়দের দিয়ে স্ব শরীরে সাংবাদিকসহ সংবাদ শেয়ার করায় স্থানীয় কিছু ব্যবসায়ীদের হুমকি-ধামকি প্রদান করছে বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ।
এ ব্যাপারে সাংবাদিক আহাম্মদ কবির বলেন, আমাকে নিয়ে চাঁদা দাবীর অভিযোগ এনে যে অপপ্রচার চালাচ্ছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। সংবাদ প্রচারের পরে এমন অভিযোগ আনা হাস্যকর। আমি চাঁদা চাইলে আমার বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নেননি কেন? নিউজ প্রকাশের পরে এমন অভিযোগ সত্যিই ন্যক্কারজনক। নদীপথে চাঁদাবাজি করার সময় চাঁদাবাজির ব্যবহৃত নৌকা সহ চাঁদাবাজ আটক করে পুলিশ এবং গডফাদার ধরাছোঁয়ার বাইরে এই ঘটনার সত্যতা রয়েছে বলে আমি সহ অনেকেই সংবাদ প্রকাশ করেছিল,কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে অপপ্রচার চালাচ্ছে, এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে সঠিক ব্যবস্থা নিবো এটাই আমার প্রত্যাশা।

এবিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এ এস আই আবু মুসা বলেন আমাকে এ বিষয়ে ওসি স্যার তদন্ত করার দায়িত্ব দিয়েছেন বিষয়টি তদন্ত অবস্থায় আছে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিব এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না।