মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে।
“জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি ” এই প্রতিপাদ্য সামনে রেখে তিন দিনব্যাপী মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার( ৩ ডিসেম্বর) বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
এসময় ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলায় মাধ্যমিক বিদ্যালয়ের ১০টি ও কলেজের ২টি স্টল অংশ নেয়। মেলা চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত।
Sylhetnewsbd Online News Paper