বড়লেখায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম দাসের বাজার উচ্চ বিদ্যালয় ও বড়লেখা সরকারি কলেজ

মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় “৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ”বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে উপজেলা পর্যায়ে প্রথম স্হান অধিকার করেছে মাধ্যমিক বিদ্যালয়ে দাসের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে বড়লেখা সরকারি কলেজ।

প্রতিযোগিতায় ভালো ফলাফল করায় ৫টি প্রতিষ্ঠানকে এবং মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ১০জন শিক্ষার্থীকে পুরুষ্কৃত করাহয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অলিম্পিয়াডের
সমাপনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নিরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু প্রমুখ।

গত ৩ ডিসেম্বর মঙ্গলবার “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি “এই প্রতিপাদ্য সামনে রেখে তিন দিনব্যাপী “৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয় উপজেলা পরিষদ মিলনায়তনে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে ও উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে মাধ্যমিক বিদ্যালয়ের ১০টি ও কলেজ পর্যায়ে ২টি স্টল অংশ নেয়।

বিজ্ঞান মেলায় অংশ গ্রহণকারী ১২টি প্রতিষ্ঠানের মধ্য থেকে ৫টি প্রতিষ্ঠানকে পুরুস্কার দেওয়া হয়। মাধ্যমিক বিদ্যালয়ে মধ্য প্রথম হয় দাসেরবাজার উচ্চ বিদ্যালয়,২য় হয় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, তৃতীয় হয় শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। কলেজ পর্যায়ে প্রথম হয়েছে বড়লেখা সরকারি কলেজ ও ২য় হয়েছে নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজ।