মস্তফা উদ্দিন,বড়লেখা:আলহাজ্ব মাস্টার ফজলুর রহমান পাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরি হাজী ইউনুছ মিয়া মোমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার(১৮ জানুয়ারী) বিদ্যালয় মাঠে আয়োজিত’আলহাজ্ব মাস্টার ফজলুর রহমান বৃত্তি’ প্রধান অনুষ্টানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ সমছুল হকের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদুল হক এপলু ও সহ শিক্ষক মো: ময়নুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক, কুড়ার বাজার কলেজের অধ্যক্ষ আজিম উদ্দিন, পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ লুৎফুর রহমান,বৃত্তি দাতা শাহীন আহমদ, মাদরাসার সহ শিক্ষক সফিকুল ইসলাম তালুকদার, সাবেক ইউপি সদস্য মিছবাউল হক মিনু,ইটালী প্রবাসী কামরুল ইসলাম প্রমুখ।
অন্যদের মধ্যে সাপ্তাহিক সময় চিত্র পত্রীকার সম্পাদক ফয়জুল হক শিমুল, অধ্যক্ষ আব্দুল আহাদ খান, ইউপি সদস্য সাজু আহমদ,শামীম উদ্দিন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ প্রমুখ ছিলেন।
অনুষ্টানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম,স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এনাম উদ্দিন, ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে ইশরাত জাহান নুরানী।
২০১৯ সনে সকল শ্রেণীতে প্রথম স্থান অর্জন কারিদেরকে বৃত্তির টাকা তুলে দেন অতিথিবৃন্দ। বৃত্তি প্রাপ্তরা হলেন ৬ষ্ট শ্রেণীর ফাতেমাতুজ জোহরা,৭ম শ্রেনীর আমিনা শামীম, ৮ম শ্রেনীর সৈয়দ জাহিদুল ইসলাম,৯ম শ্রেনীর সানজিদা আক্তার মাইশা ১০ শ্রেণী, ইশরাত জাহান নুরানী এসএসসি পরীক্ষার্থী।
Sylhetnewsbd Online News Paper