বিশেষ প্রতিবেদকঃ ‘যেকোনো একজন ব্যক্তির জীবন রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল।’(সুরা মায়েদা:আয়াত ৩২)। এ আয়াতকে মনে রেখে “একের রক্ত অন্যের জীবন,রক্তই হোক আত্মার বাঁধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঈসালে সওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে সিলেটের জকিগঞ্জ ফুলতলী ছাহেব বাড়িতে সেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি(BDRCS) মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় এ রক্তদান কর্মসূচি অনুষ্টিত হয়।
উক্ত সেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এমপি ডা.হাফিজ আহমেদ মুজমদার সহ সামাজিক রাজেনৈতিক ব্যাক্তিবর্গ। এ কর্মসূচীতে দিনব্যাপী সাবাই উৎসবমুখর পরিবেশে প্রায় ১০০ ব্যাগ রক্ত দান করেন।

Sylhetnewsbd Online News Paper