বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের মাইজপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে রিয়াজ উদ্দিনের বসত বাড়ির ঘরথেকে১১ বোতল বিদেশী মদ, ৭৫০ গ্রাম গাঁজা ও রেজিষ্ট্রেশন বিহীন একটি মোটর সাইকেল উদ্ধার ও দুই যুবককে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ।
শুক্রবার (২৫ জানুয়ারী) এঅভিযান পরিচালনা করেন থানার ওসি মো. ইয়াছিনুল হক। শনিবার বিকেলে গ্রেফতার সুজন আহমদ ও রাজন আহমদকে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে,শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ বড়লেখা পৌরসভা এলাকার মাইজ পাড়ার রিয়াজ উদ্দিনের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিয়াজ উদ্দিন পালিয়ে গেলেও তার বাড়ি থেকে সুজন আহমদ ও রাজন আহমদ নামে ২ যুবককে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যেমতে পুলিশ বসত ঘরের বিভিন্ন কক্ষকে তল্লাশী করে বিদেশী ম্যাকডোয়েলস ব্র্যান্ডের ৯ বোতল, কিংফিশার ব্র্যান্ডের ২ বোতল ও ৭৫০ গ্রাম গাজা ও মাদক বহনের কাজে ব্যবহৃত রেজিষ্ট্রেশন বিহীন একটি পালসার মোটর সাইকেল উদ্ধারের পর জব্দ করেছে।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক বিদেশী মদ ও গাজাসহ দুই যুবককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper