সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটসহ বিভাগের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১টা ১০ মিনিটের সময় এ ভূমিকম্প অনুভূত হয়।
এ সময় আতঙ্কে লোকজনকে রাস্তায় নেমে আসতে দেখা যায়। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গোয়াইনঘাট। এ ভূমিকম্পের ফলে নগরীর কয়েকটি বহুতল ভবনে ফাটল দেখা যায়।
Sylhetnewsbd Online News Paper