বড়লেখার পাল্লাথল চা বাগানে ‘’তথ্য আপা”র উঠান বৈঠক

মস্তফা উদ্দিন: বড়লেখা উপজেলার পাল্লাথল চা বাগানের নারী চা শ্রমীকদের নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা, আইন ও জেন্ডার বিষয়ক সচেতনতামূলক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) বাগানের মন্দির প্রাঙ্গণে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)-এর আওতায় বড়লেখা উপজেলা তথ্য কেন্দ্র এ বৈঠকের আয়োজন করে।
এতে সহযোগিতা করে বড়লেখা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স।

বৈঠকে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।

উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোছা: মাহাবুবা খাতুনের সঞ্চালনায় স্বাস্থ্য সচেতনতামূলক বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাজিব, তথ্যসেবা সহকারী জলি বেগম ও রাবেয়া খাতুন প্রমুখ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান,স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, বাগান ব্যবস্থাপক, শ্রমীক পঞ্চায়েত প্রমুখ।

বৈঠক শেষে বাগানের ৫০জন নারী চা শ্রমিককে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।