নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার থেকে শুক্রবার সকাল ১১ ঘটিকায় ৫০ গ্রাম গাঁজাসহ শিতুল দাস (২৫) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্হানীয় জনতা।
শিতুল দাস দাসের বাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত মনোরন্জন দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় স্হানীয় বাজারের গাঁজা বেচাকেনার সময় এলাকার স্হানীয় জনতা গাঁজা বিক্রয়ের পুটলা সহ শিতুল দাসকে আটক করে ইউপি চেয়ারম্যানের হাতে সোপর্দ করেন। পরে বড়লেখা থানা পুলিশকে খবর দিলে স্হানীয় চেয়ারম্যান কমর উদ্দিন ও ইউপি সদস্য মনির উদ্দিনের মাধ্যমে থানার এস. আই কৃষ্ণন মোহন নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে ৫০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করে থানায় নিয়ে য়ান।
এ ব্যাপারে বড়লেখা থানায় এস আই
কৃষ্ণন মোহন নাথ শুক্রবার রাত ৯টায় গাঁজাসহ এক জনের গ্রেফতারে সত্যথা নিশ্চিত করে বলেন এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করাহয়েছে।
Sylhetnewsbd Online News Paper