তাহিরপুরে সকল পর্যটন স্পট ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা

আহাম্মদ কবির,তাহিরপু হতেঃ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় আতঙ্ক বেড়েছে বাংলাদেশেও। এরইমধ্যে দেশে আক্রান্ত হয়েছে ১৪ জন। মারা গেছেন একজন। করোনা ভাইরাস প্রতিরোধে দেশের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে অনেকে পরিবার-পরিজন নিয়ে ভ্রমণে চলে আসতে পারেন। এজন্য সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার সকল পর্যটন স্পট পর্যটক সমাগম নিষেধাজ্ঞা জারি করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ মার্চ) রাত্রে তাহিরপুর উপজেলা প্রশাসন ইউএনও তাহিরপুর নামক সামাজিক মাধ্যম পেইজবুকের, মাধ্যমে সর্বসাধারণের অবগতির জন্য টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ নীলাদ্রী লেক,বারেকের টিলা, ও শিমুল বাগান সহ সকল পর্যটন স্পটে, পর্যটক সমাগম নিষিদ্ধ করা ঘোষণার করা হয়।

তবে এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবহৃত সরকারি মোবাই নাম্বারে ফোন করলেও উনি রিসিভ না করায় বিস্তারিত জানা যায়নি।