বড়লেখায় কাজী আব্দুস শাকুরের ইন্তেকাল: পরিবেশ মন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ ও এলাকার বিশিষ্ঠ মুরব্বি কাজী একেএম আব্দুস শাকুর ( চরিয়ার কাজী সাহেব) বুধবার ভোর ৪.৪২ মিনিটের সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি………রাজিউন।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনীত নানা অসূখ বিসূখে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৯ছেলে, ২ মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। আজ বুধবার(১৮ মার্চ) বেলা ২ঘটিকায় সময় পরগনাহী দৌলতপুর আলিম মাদরাসার মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তাঁর ছেলে যুক্তরাজ্য প্রবাসী মাওলানা কাজী হাবিবুর রহমান। জানাজা শেষে দৌলতপুর সার্বজনিন কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

এদিকে সাবেক অধ্যক্ষ মাওলানা কাজী একেএম আব্দুস শাকুরের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, পরিবেশ বন ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি,সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সিরাজুল ইসলাম, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দিন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম,নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন,দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন,পূর্ব মুড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের,সাবেক চেয়ারম্যান মো. আলাল উদ্দিন,সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল জলিল,মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মি: ডাডলী ডেরিক প্রেন্টিস,সুজাউল আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাও.ফয়জুর রহমান,পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. হাফিজ লুৎফুর রহমান ও সাবেক অধ্যক্ষ মাও. আব্দুল গফফার,বিয়ানীবাজার সিনিয়র কামীল মাদরাসার ভাইস অধ্যক্ষ মাও. আবুল হাসিম,ইটাউরী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল আহাদ,দাসউরা সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাও. বদরুল ইসলাম,দক্ষিনভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুক আহমদ,শাহবাজপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বাছিত,ইটাউরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক এনাম উদ্দিন মাসন,গল্লাসাঙ্গন দাখিল মাদরাসার সুপার মাও.আব্দুল মান্নান আজাদ,বড়লেখা জামেয়া ইসলামিয়া মাদরাসার সুপার মো. ইসলাম উদ্দিন,বড়লেখা মোহাম্মদিয়া মাদরাসার শিক্ষক আজির উদ্দিন,বড়লেখা কাজী সমিতির সেক্রেটারী কাজী রফিক উদ্দিন ও সাংবাদিক কাজী রমিজ উদ্দিন,মৌলভীবাজার কাজী সমিতি, দৌলতপুর মাদরাসার গভর্নিং বডি, দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি ও দৌলতপুর বাজার ক্রিকেট ক্লাবের সদস্যবৃন্দ।

কাজী একেএম আব্দুস শাকুর কর্মজীবনে বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। তিনি বিয়ানীবাজার উপজেলার দাসউরা সিনিয়র মাদরাসায় ৫বৎসর, বড়লেখা উপজেলার দক্ষিনভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে ১৯ বৎসর,শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ে ৪ বৎসর শিক্ষকতা ও পরগনাহী দৌলতপুর আলিম মাদরাসায় অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি এক সময়কার বড়লেখা উপজেলার বর্ণী,দাসেরবাজার, নিজ বাহাদুরপুর,দক্ষিন শাহবাজপুর ও তালিম পুর ইউনিয়নের নিকাহ রেজিষ্টার হিসেবে দায়িত্ব পালন করেন।