এই প্রথম সিলেটে করোনা আক্রান্ত রোগী শনাক্ত

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত করা হয়েছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

রবিবার (০৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমানে রোগী তার নিজ বাসাতেই আছেন। বাসাটি খুব তারাতারী লকডাউন করার প্রক্রিয়া চলছে।
তিনি আরো জানান, রোগী বয়স্ক ও তিনি একজন চিকিৎসক এবং সিলেট সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা।