নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকার বিভিন্ন গ্রামের তিনশো পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সুমন ব্রাদার্স ও এসবি ফার্নিচার। মরহুম হাজী তাজ্জুব আলী ট্রাস্টের জমাকৃত অর্থ থেকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। গত শুক্রবার থেকে করোনা জনিত লক ডাউনের কারনে বাসায় বন্দি মানুষকে এই খাদ্য সহায়তা দেন ট্রাস্টের পরিচালকবৃন্দ। এসময় প্রতিটি পরিবারকে দশ কেজি চাল,দুই কেজি আলু,দুই কেজি পেয়াজ,এক কেজি ডাল ও এক লিটার তেল প্রদান করা হয়।
এস বি ফার্নিচারের স্বত্তাধিকারী সুমন আহমেদ ও সুমন ব্রাদার্সের স্বত্তাধিকারী হাজি ফলিক আহমেদ, হাজি শাহিন আহমেদ এই খাদ্য সহায়তা কর্মসুচী পরিচালনা করেন। তারা বলেন দেশের এই ক্রান্তিলগ্নে সকল বিত্তবান মানুষ এগিয়ে এলে সাধারন মানুষের ঘর থেকে বের হওয়া দরকার হবেনা,এতে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকানো সহজ হবে।
Sylhetnewsbd Online News Paper