মস্তফা উদ্দিন: মহামারি করোনা সংক্রমন ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও ব্যক্তিগত সুরক্ষা নিস্চিত করতে বড়লেখা উপজেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার বিভিন্ন বাজার অস্থায়ী খোলা মাঠে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে অস্থায়ী খোলা মাঠে কাঁচা সবজি ও মাছ বাজার প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সামাজিক দুরত্ব বজায় রেখে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত চলমান থাকবে।
সরজমিনে দেখা গেছে,বড়লেখা উপজেলা প্রসাশন,থানা পুলিশ, পৌরসভার মেয়র ও ব্যবসায়ী সমিতির সহযোগিতায়, বড়লেখা পৌরমার্কেটে থাকা কাঁচাবাজারটি পিসি সরকারি স্কুল মাঠে এবং উত্তর চৌমুনী এলাকার কাঁচাবাজারটি রেলওয়ে যুবক সংঘ মাঠে ও স্হানীয় দাসের বাজারের কাঁচাবাজারটি দাসের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানান্তর করা হয়েছে।এসময় কথা হয় বাজারে আসা কয়েক জন ক্রেতার সঙ্গে। তারা জানান,আগে মাছ বাজার ও কাঁচাবাজারে গাঁ ঘোঁষাঘেঁষি করে পণ্য কিনতে হতো। এখন সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য কিনতে পারছি। এতে ক্রেতা-বিক্রেতার মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি কমবে।
এব্যাপারে পৌরমেয়র আবুল ইমাম কামরান চৌধুরী বলেন,পৌরমার্কেটের ভিতরে থাকা বাজারে ক্রেতা-বিক্রেতারা গাঁ ঘোঁষাঘেঁষি করে পণ্য বেছাকেনা করত। যা করোনা সংক্রমণের ঝুকি ছিল।আমরা বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে খোলামাঠে পাঁচ ফুট দূরত্বে বিক্রেতাদের কে বসার ব্যবস্থা করে দিয়েছি।
উপজেলা নির্বাহী কমর্কতা মো. শামীম আল ইমরান বলেন,উপজেলার বাজার গুলোতে সামাজিক দূরত্ব বজায় না রেখেই কেনাবেঁচা চলছিল। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়। তাতেও কাজ হচ্ছিল না। পরে বিষয়টি নিয়ে আমরা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিরে সঙ্গে আলোচনা করে বাজারগুলো খোলা মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারগুলো খোলা মাঠে বসানো হয়েছে।তিনি আরো বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসমাগমের ভিড় এড়াতে লোকজনকে এ বাজারে এসে কেনাকাটা করতে অনুরোধ করা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper