মস্তফা উদ্দিন: মাঠের সোনালী ধানের সমারোহ কৃষকের মূখে হাসি স্বপ্নপূরণের উঁকি দিচ্ছে আর অপরদিকে প্রাণঘাতী করোনার ভয় মাথায় নিয়েই মৌলভী বাজারের বড়লেখা উপজেলায় শুরু হয়েছে বোরো ধান কাটা।
উপজেলার হাল্লা-খুটাউরা সিআইজি (ফসল) কৃষক সমবায় সমিতির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রদর্শনী প্লটে (স্বল্প মেয়াদী বোরো জাত: (ব্রি ধান-৮৮) নমুনা শস্য কর্তন করা হয়। আর এই দূর্যোগে কৃষকদের উৎসাহ যোগাতে বড়লেখা উপজেলা কৃষি সম্প্রসারণ দফ্তরের আয়োজনে ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার হাকালুকি হাওর এলাকায় কৃষক জয়নাল আহমদের বোরো জমিতে ধান কাটার শুভ উদ্ভোধন করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ ।
এসময় বড়লেখা উপজেলা নির্বাহী কমর্কতা মো.শামীম আল ইমরান, বড়লেখা থানা অফিসার ইন চার্জ মোঃ ইয়াছিনুল হক,ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা,কৃষিবিদ দেবল সরকার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকতা হাওলাদার মোঃ অাজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ উবায়েদ উল্লাহ খান,কৃষকলীগ উপজেলা শাখার সভাপতি মোঃ অাব্দুল লতিফ, তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যুৎত কান্তি দাস,কৃষি উপ: সহকারী পলাশ দত্ত ও সুবিনয় চন্দ্র দাস প্রমূখ ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper