নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরে মারণব্যাধি করোনাভাইরাসে আক্তান্ত হয়েছেন এক নারী। এ পর্যন্ত উপজেলায় দু’ই জন করোনাভাইরাসে সনাক্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (২৬এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে ঐ নারীর নমুনা পরীক্ষা করা হয়। ওই নারীর করোনা পজিটিভ আসে।
জানা গেছে, আক্রান্ত ওই রোগী একজন নারী, বয়স ২৮বছর। আক্রান্ত নারী বড়লেখা পৌর এলাকায় তার বাসায় হোম কোয়ারেন্টেইনে রয়েছেন। তার শরীরে জ্বর সর্দি কাশি উপসর্গ রয়েছে। আক্রান্ত ওই নারীর নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী হাসপাতালের ল্যাবে প্রেরণ করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রবিবার সন্ধ্যায় তার রিপোর্টে করোনা পজিটিভ আসে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে রোববার রাতে বলেন, আক্রান্ত নারীর বাসা বড়লেখা পৌর এলাকায়। তাঁর বাসা লকডাউন করা হবে।
এর আগে শনিবার বড়লেখায় প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। আক্রান্ত ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজেটিভ ধরা পড়ে। তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের উত্তর কাশেমনগর গ্রামে।
Sylhetnewsbd Online News Paper