করোনা আইসোলেশনে কর্মরত চিকিৎসক ও নার্সদের আবাসন হোটেল হলিগেইট

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে কর্মরত চিকিৎসক ও নার্সদের আবাসনের জন্য নগরীর দরগাগেইট এলাকায় হোটেল হলিগেইট ভাড়া নেয়া হয়েছে। ৬ই মে বুধবার সন্ধ্যায় প্রথমদিন ৩ জন ডাক্তার ডিউটি শেষে হোটেলে ওঠেছেন। এখন থেকে করোনা আইসোলেশন সেন্টারে যারা দায়িত্ব পালণ করবেন তারা ডিউটিশেষে বাসায় না গিয়ে এ হোটেলে ওঠবেন বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র। ডাক্তার, নার্স ও ক্লিনিক্যাল স্টাফদের পরিবারের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি।

চিকিৎসক, নার্সসহ স্বাস্থকর্মীরা এতদিন হাসপাতালের কাজ শেষে সরাসরি বাসায় ফিরতেন। এ কারণে করোনা ঝুঁকিতে ছিলেন ওইসব স্বাস্থ্যকর্মীদের পরিবারের সদস্যরাও। বুধবার থেকে চিকিৎসক ও নার্সরা হোটেল হলি গেইটে উঠবেন বলে স্বাস্থ্য অধিফতরের কর্মকর্তারা্ জানিয়েছেন।
শর্ত অনুযায়ী হোটেলের বেডশিট, টাওয়ালসহ ব্যবহৃত সমুদয় আসবাবপত্র অটোক্ল্যাব (পরিস্কার-পরিচ্চন্ন) করে দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া, হোটেলের কোন স্টাফ করোনা আক্রান্ত হলে তার সুচিকিৎসার ব্যবস্থাও করা হবে।