মস্তফা উদ্দিন: করোনা ভাইরাস সংক্রমণ রোদে সরকারি নির্দেশনায় সামাজিক দুরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়েছে কর্মজিবী পরিবার গুলো। অসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের পরিবার। তাই কর্মহীন দরিদ্র পরিবারে শিশুরা যাতে খাদ্য সংকটে পড়ে অপুষ্টিতে না ভোগে।সেসব দরিদ্র শিশু পরিবারে জন্য মৌলভী বাজারের বড়লেখা উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিশুখাদ্য বিতরণের কায্যর্কম শুরু করেছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলার মহদিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৩টি পরিবারের মধ্যে শিশুখাদ্য বিতরণের মাধ্যমে এ একর্মসূচীর উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ শিশু খাদ্যগুলো বরাদ্দ দিয়েছে।
বিতরণের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, মস্তফা উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ দত্ত, স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাসান আলী বেবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকল্প বাস্তবায়ন সূত্রে জানা গেছে, ইতিমধ্যে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন প্রাইমারী স্কুলের দরিদ্র ৫শত শিশুু পরিবারের তালিকা তৈরী করা হয়েছে। সোমবার উপজেলার মহদিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩৩টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার শিশুখাদ্য বিতরণের মাধ্যমে কায্যর্কম শুরু করাহয়েছে। পর্যায়ক্রমে তালিকা ভুক্তি অনুযায়ী প্রতিটি শিশু পরিবারে প্রধানমন্ত্রীর উপহার পৌছেঁ দেয়া হবে। খাদ্য সামগ্রী মধ্যে ৫০০ গ্রাম গুড়ো দুধ, ৫০০গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম খেজুর, ৫০০ গ্রাম সুজি, সাগু ও তিন প্যাকেট বিস্কুট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন,দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন প্রাইমারী স্কুলের দরিদ্র ৫শত শিশু শিক্ষার্থীর মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণ শুরু করা হয়েছে।পর্যায়ক্রমে তালিকা ভুক্তি অনুযায়ী পরিবার গুলোতে পৌছেঁ দেয়া হবে শিশুুর খাদ্য সামগ্রী।
Sylhetnewsbd Online News Paper