সিলেটের প্রবীন চিকিৎসক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডঃ মাহবুবউল আলমের মৃত্যুতে অধ্যাপক ডঃ আহবাব এর ফেইসবুকে হৃদয় বিদারক স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসটি সিলেট নিউজ বিডি ডট কম এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
ঃপ্রথিতযসা সার্জন বহুমুখি প্রতিভার অধিকারী মীর মাহবুব আর আমাদের মধ্যে নাই (ইন্না—-রাজিউন)। মেনে নিতে পারছিনা। কিন্তু ইহাই বাস্তবতা, ইহাই সত্য। রাব্বুল আলামিনের চিরাচরিত নিয়ম। উনি ৭৭ এর গ্রাজুয়েট আর আমি ৭৮ এর। তৎকালিন আই পি জি এম আর, বর্তমান বি এস এম এম ইউ এ ৮১ সালের জানুয়ারিতে এফ সি পি এস পাট-১ এ দেখা। পাট-১ পাশ করে আমি আমার পথে উনি উনার পথে। মধ্যে ১৭ বৎসর আর দেখা নাই। আমি ৯৮ সালে ওসমানী মেডিকেলে আসি। এর কিছুদিনের মধ্যে উনিও সিলেটে আসেন। উনি সার্জারী বিভাগের প্রধান আর আমি মেডিসিন বিভাগের। আমাদের সাথে শেষের দিকে হেনা গাইনি বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের আগ পর্যন্ত একসাথে ছিলাম। মধ্যেখানে ১২ বৎসর। কত সমস্যা, ছাত্রদের সেন্ট আপ নিয়ে, পাস/ফেল নিয়ে। উনাকে নিয়ে বসতাম। সমাধান একটা বেরিয়ে আসত।আজ সব ই স্মৃতি। উদ্ভুত যেকোন সমস্যায় না বলতে কিছু তার অভিধানে ছিলনা। অবসরের পর উনি গেলেন নর্থ ইস্ট মেডিকেলে আর আমি পার্ক ভিউ মেডিকেলে। উনি খন্ডখালিন অধ্যাপক আমাদের এখানে। আবার ৪ বৎসর একসাথে। শেষ বিকেলে আমি ডায়বেটিস সমিতি’র দায়িত্ব নিলাম। আবার উনি আমার এখানে যোগদেন। মাসখানিক আগ পর্যন্ত গরিব, অসহায় রোগীদের নিরলসভাবে সেবা দিয়ে গেলেন। মরার উপর খাড়া ঘা, সুধাংসুদা মুগদায় ভর্তি দিলীপ সিলেটে-সিওমেকতে আমাদের সময়ে কার্ডিওলজি বিভাগের প্রধান সুধাংশুদা। আমার ৩ বছরের সিনিয়র। আর দিলিপ ৫/৬ বছরের জুনিয়র। সিওমেক এর বহুদিন গাইনি বিভাগের প্রধান ছিল। এখন পার্কভিউ এ কর্মরত। তাদের দুই জনের রোগ মুক্তি কামনা করছি। তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আফসুস, মাহবুব ভাইয়ের সাথে শেষ দেখা হলো না। ঘরে বন্দী। বাহিরে যাওয়ার নির্দেশ নেই। মাহবুব ভাই ওপারে ভালো থাকুন। আল্লাহ সুবাহানাল্লাহু তালা আপনাকে বেহেস্ত নসিব করুন।
মনের অবস্থা ভালো না। অসহায় লাগছে। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।
:অধ্যাপক ডঃ এম এ আহবাব
এম,বিবিএস,এফসিপিএস,এমডি
অধ্যাপক
মেডিসিন বিভাগ,পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল।
উল্লেখ্য, সিলেটের বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা.মীর মাহবুবুল আলম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ই মে মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন। ১২ই মে মঙ্গলবার বেলা ১২টায় সিলেট নগরীর মাণিক পীর (রহ.) গোরস্তানে তাঁকে দাফন সম্পন্ন করা হয়।
Sylhetnewsbd Online News Paper