নিজস্ব প্রতিবেদক: করোনাকালীন সংকটে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন যুক্তরাজ্য যুবলীগ। প্রবাসী দুই যুবনেতা শাহ সেলিম আহমদ ও শেখ ওলি আহাদ এর সার্বিক সহযোগিতায় গত বুধবার পবিত্র রমজান মাস উপলক্ষে নগরের কাজিটুলা এলাকায় ২৫০ পথচারী ও ছিন্নমুল মানুষকে ইফতার প্রদান করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ’র যুগ্ম সাধারন সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, সাবেক কাউন্সিলর দিলওয়ার হোসেন সজীব প্রমুখ।
ওয়ার্ড যুবলীগের সভাপতি আল আমিন উল্লা রাসেল ও সাধারন সম্পাদক তারেক আহমদ চৌধুরীর তত্ত্বাবধানে আয়োজিত এই মহতী উদ্যোগে সহযোগীতা করে ওয়ার্ড ছাত্রলীগ।

ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দীন পিংকুর পরিচালনায় ইফতার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি ইশতিয়াক আলী সুমন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, আফজাল হোসেন রিজভী, আহমদ সাফী, ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম সৌমিক, সাধারণ সম্পাদক ইশমাম কোরেশী নায়ীব, মোহাম্মদ মকবুল হোসাইন, আমিনুর, জুয়েল আহমদ, পলাশ আহমেদ, মিজান, জাবেদ বক্স ,রুহুল, আফসর, সোহেল, ইমন, সাকিব, আমিনুল, দিলোয়ার, শরীফ, জুনায়েদ, সাইফুল, শফিক, ইয়াসিন, সুমনসহ আরও অনেকে।
করোনা কালীন সময়ে প্রবাসীদের মানবতাবাদী এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা। তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ বিণির্মানে মানুষের পাশে দাড়াঁতে দেশ বিদেশের সকল যুবলীগ নেতাকর্মী সহ আওয়ামীলীগের সকল সংগঠনের অগ্রনী ভুমিকা পালন করা উচিত।
Sylhetnewsbd Online News Paper