বড়লেখায় চান্দগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্নবিত্ত দিনমজুর পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী সহায়তা দিয়েছে চান্দগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। সংস্থাটির অর্থায়নে উপজেলার নিজ বাহাদুর পুর ইউনিয়নের অসহায় ৩ শত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

২৬ রমজান উপজেলার চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার হলরুমে বিকেল ৩ঘটিকার সময় তরুণ প্রজন্ম চান্দগ্রামের সার্বিক সহযোগিতায় এলাকার ৩শত পরিবারে মাঝে এ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় সংক্ষিপ্ত এক আলোচনা সভাঅনুষ্টিত হয় এতে চান্দগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাজী খলিলুর রহমানের সভাপত্বিতে ও তরুণ প্রজন্ম চান্দগ্রামের সাবেক সাধারন সম্পাদক মো: আবু সুফিয়ানের পরিচালনায় প্রধান অতিথির বক্ত্যব রাখেন ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক মাস্টার।বিশেষ অতিথি বক্ত্যব রাখেন চান্দগ্রাম ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা জনাব মাওলানা নুরুল ইসলাম ও সহ সভাপতি ক্বারী মোঃ সেলিম উদ্দিন।

এসময় ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন,বিশিষ্ট সমাজসেবী হাজী জহুরুল ইসলাম ও আব্দুস সালাম,চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সাবেক ইউপি সদস্য ও প্রবীন মুরব্বী ইলাছ আলী, প্রমূখ উপস্থিত ছিলেন।