মানুষের পাশে ‘মশাল ফাউন্ডেশন’, ত্রান বিতরন অব্যাহত

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের সন্তান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য বর্তমানে ইউনাইটেড নেশনে কর্মরত যুক্তরাষ্ট্র প্রবাসী মো সুমন আহমেদ করোনাকালীন দুঃসময়ে আছেন সিলেটের মানুষের পাশে। করোনায় অসহায় মানুষদের নীরবেই সাহায্য করে চলেছেন তিনি। তার গঠিত মশাল ফাউন্ডেশন” এর মাধ্যমে চলছে সকল কার্যক্রম।

যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুমন করোনা মহামারির শুরু থেকেই সিলেট শহরে চালিয়ে গেছেন তার সেবা কার্যক্রম। দিয়েছেন গরীব দুস্থ অসহায়দের মুখে খাবার, কখনো বা সচেতনতার জন্য বিতরন করেছেন মাস্ক হ্যান্ড স্যানিটাইজার। বাংলাদেশী সংগঠন “মশাল ফাউন্ডেশন মেন্টাল হেলথ” এর ভাইস চেয়ারম্যান সুমন আহমেদ নিজেকে এভাবেই মানুষের সেবায় নিয়োজিত রাখতে চান।

সর্বশেষ ঈদ উপলক্ষে নীরবেই কর্মহীন অসহায় মানুষকে সাহায্য করেছেন সুমন।

তিনি বলেন “ঈদের এই খুশির মুহুর্তে পুরো বিশ্ব সহ বাংলাদেশ এক গভীর সংকটের মুখোমুখি। এমন সময় অনেকের ঘরে খাবার নেই। দায়িত্ববান মানুষের উচিত এদের পাশে দাড়ানো। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিণির্মান করা সম্ভব”।

এ সময় সিলেটের সকল মানুষকে ঈদের শুভেচ্ছাও জানান মানবিক মনের মানুষ সুমন আহমদ।