নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ ৪নং লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান,বীরমুক্তিযোদ্ধা কবির আহমদ মুসন অদ্য বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট আলেম সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপদেষ্টা এডভোকেট মাওলানা রশীদ আহমদ।
বৃহস্পতিবার এক শোকবাণীতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এডভোকেট মাওলানা রশীদ আহমদ।
শোকবাণীতে তিনি বলেন, “কবির আহমদ মুসনের মৃত্যুতে গোলাপগঞ্জের ইতিবাচক রাজনীতি ও নেতৃত্বে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন অনুকরনীয় সালিশ ব্যক্তিত্ব,গণ মানুষের বিশ্বস্ত প্রতিনিধি। তার আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের সামনে অনুকরণীয় হয়ে থাকবে”।
গোলাপগঞ্জ উপজেলার ৪ নং লক্ষিপাশা ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত,জন নন্দিতচেয়ারম্যান ও ,বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ মুসন ১৯৭১ সালে প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। এই করোনাকালীন সময়েও তিনি মানুষের সেবায় দিনরাত কাজ করে গেছেন। মরহুমের নামাযে জানাযা আজ রাত ১১ টায় বরায়া বাটুলগঞ্জ মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
Sylhetnewsbd Online News Paper