মুক্তিযোদ্ধা পিয়ারা মিয়ার মৃত্যুতে ছাতকের তৃণমুল আওয়ামীলীগের শোক

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব, প্রবীণ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব পিয়ারা মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ছাতক উপজেলা তৃণমুল আওয়ামীলীগ নেতৃবৃন্দ। শোক জ্ঞাপনকারী নেতৃবৃন্দ হলেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুস সহিদ মুহিত, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান, পীর আমিনুল হক টুনু, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, মুক্তিযোদ্ধা তালেব আলী, মীর মোশারফ হোসেন তুহিন, আলহাজ্ব এম এ কাদির, মোঃ গৌছ উদ্দিন, রনজিত দাম, আমিরুল ইসলাম, তোফায়েল আহমেদ, আতাউর রহমান বাবলু, এডভোকেট ছায়াদুর রহমান, এডভোকেট মাসুম আহমদ, আব্দুল হাই তালুকদার লায়েক, মকসুদ আহমদ, প্রদীপ রঞ্জন দাস, এটিএম কয়েছ, নুরুজ্জামান সেলিম, নজরুল হক, কবির হোসেন, সৈয়দ ইলিয়াস আলী, সিরাজ তালুকদার, বারিন্দ্র দাস সজিব, ফয়জুর রহমান ফয়েজ, ফয়সল আহমদ বাবুল, আনোয়ার হোসেন জুনেদ , নেপাল চন্দ্র দেবনাথ, আশিকুর রহমান, আবু বকর ছিদ্দিক, খলিলুর রহমান রুবেল, আব্দুল আউয়াল, লায়েক মিয়া, পাভেল আহমেদ রাব্বি, সুমন কান্তি দে, মজনু মিয়া, তাহের আহমেদ চৌধুরী, মুহিতুল ইসলাম চৌধুরী, আখলাকুর রহমান, আব্দুল আজিজ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মুক্তিযোদ্ধা আলহাজ্ব পিয়ারা মিয়ার মৃত্যুতে ছাতকবাসীসহ জাতি একজন প্রকৃত দেশপ্রেমিককে যেমন হারিয়েছে, তেমনি আওয়ামীলীগ দলের একজন ত্যাগী নেতাকে হারালো।

ব্যক্তিগত জীবনে একজন সাদা মনের মানুষ ছিলেন তিনি। একই বার্তায় বাংলাদেশ ছাত্রলীগ ছাতক উপজেলা শাখার প্রতিস্টাতা সভাপতি, ছাতক শ্রমিক লীগের প্রতিস্টাতা সাধারণ সম্পাদক,সিলেট জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম আচ্ছা মিয়ার বড় ভাই এবং কমিউনিটি ব্যাক্তিত্ব ও সাবেক ছাত্রনেতা লন্ডন মহানগর যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামার সাকলাইনের পিতার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)