করোনা ভাইরাস শনাক্তের ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগে অবশেষে রবিবার গ্রেপ্তার করা হয়েছে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনাকে।
ডা. সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের রেজিস্ট্রার্ড চিকিৎসক এবং জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফ চৌধুরীর স্ত্রী। আরিফ চৌধুরীকে আরো কয়েকজনসহ গত ২২ জুন আটক করা হয়। কিন্তু সাবরিনা গ্রেপ্তার না হওয়ায় নানা আলোচনা হচ্ছিল।
আরিফ চৌধুরীকে আটকের পর পুলিশ জেকেজি হেলথ কেয়ারের কম্পিউটারে ১৫ হাজার ভুয়া রিপোর্ট পায় বলে জানিয়েছিল।
Sylhetnewsbd Online News Paper