যুক্তরাষ্ট্রগামী একই পরিবারে দু’ই শিশু ও তিন নারীর করোনা শনাক্ত

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় নতুন করে ২ শিশু এবং ৩ নারীসহ একই পরিবারের ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের বাড়ি উপজেলার নিজবাহাদুপর ইউনিয়নের চান্দগ্রাম এলাকায়। শনিবার সিলেট ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাবের প্রতিবেদনে তাদের করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছে বড়লেখা উপজেলা স্বাস্থ্য বিভাগ। নতুন শনাক্তদের শরীরে করোনার উপসর্গ নেই। তাঁরা নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত এ ৫ জন উপজেলার চান্দগ্রাম এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসী একই পরিবারের সদস্য। তারা চলতি বছরের ২৬ জানুয়ারী দেশে আসেন। যুক্তরাষ্ট্রে ফেরত যাওয়ার জন্য সম্প্রতি পরিবারটি ৮ সদস্যের করোনা পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেলের ল্যাবে নমুনা দেন। ১৮ই জুলাই শনিবার তাদের ৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে ২জন শিশু এবং ৩জন নারী। তাদের শরীরে করোনার উপসর্গ নেই। তারা নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। ইতিমধ্যেই বাড়িটি লকডাউন করা হয়েছে। এছাড়াও পরিবারটি রোববারের একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশ্যে ফ্লাইটের টিকিট ভুক করা ছিল। করোনা পজিটিভ রিপোর্ট আসায় যাত্রা বাতিল করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রত্নদ্বীপ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে শনিবার দুপুরে জানান নতুন শনাক্ত ৫জনই একই পরিবারের। তাদের শরীরে উপসর্গ নেই। তাদেরকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। বাড়িটিও লকডাউন করা হয়েছে।