বড়লেখায় করোনা ভাইরাসে দ্বিতৃয় ব্যাক্তির মৃত্যু,দাফন করল“টিম ফর কোভিড ডেথ”

মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবুল কালাম (৬২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি শুক্রবার (২৪জুলাই) দুপুরে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধানী অবস্থায় মৃত্যু বরণ করেন। এনিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দু’ই জনের মৃত্যু হলো।

শুক্রবার রাত ৯ টায় স্বাস্থ্য বিধি মেনে সেচ্ছাসেবী সংগঠন “টিম ফর কোভিড ডেথ” মৃত ব্যাক্তির দাফন কার্য সম্পন্ন করেছে।

মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার তালিমপুর ইউনিয়নের তালিমপুর গ্রামে। উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত ব্যাক্তি বারইগ্রাম (মহুবন্দ) এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তবারক আলী (৭৮)। তিনি (১০জুলাই) সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ ও মৃত ব্যাক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল কালাম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত ১২ জুলাই তাঁর শ্বাসকষ্ট বেড়েযায় স্বজনার তাঁকে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে শুক্রবার রাতে বলেন,ওই মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। কিছুদিন আগে তাঁর শ্বাসকষ্ট বেড়েযায়, এতে তার স্বজনরা সিলেটের একটি হাসপাতালে তাকে ভর্তি করেন। সেখানে তাঁর নমুনা পরীক্ষা করা হয়। এতে তাঁর করোনা পজিটিভ আসে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ওই হাসপাতালে তিনি মারা যান। আজ রাতে স্বাস্থ্যবিধি মেনে সেচ্ছাসেবী সংগঠন “টিম ফর কোভিড ডেথ” মৃত ব্যাক্তির দাফন কার্য সম্পন্ন করেছে।